উত্তরবঙ্গের ৮ জেলার আইএনটিটিইউসির জেলা সভাপতিদের সাথে বৈঠক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
দি নিউজ লায়নঃ উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের আট জেলার জেলা সভাপতি দের নিয়ে শিলিগুড়িতে বৈঠক করলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের তৃণমূল শ্রমিক সংগঠন কে আরো শক্তিশালী ও সমন্বিত করার লক্ষ্যে এগোচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্য নিয়েই শুক্রবার শিলিগুড়ি গেস্ট হাউসে আট জেলার আইএনটিটিইউসি জেলা সভাপতি দের নিয়ে বৈঠক করেন। এই দিনের বৈঠকে মূলত অসংগঠিত শ্রমিকদের আইএনটিটিইউসির অধীনস্থ সংগঠনের আওতায় আনা ও চা বাগানের আইএনটিটিইউসি পরিচালিত বিভিন্ন শ্রমিক সংগঠন গুলিকে এক ছাতার তলে আনার উদ্যোগ নিয়েছেন রাজ্য সভাপতি। এছাড়াও এদিন রাজ্যব্যাপী ওলা উবের এর চালক সহ জোমেটো সুইগী ডেলিভারি বয় আইএনটিটিইউসি পরিচালিত সংগঠনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন।
উত্তরবঙ্গের তৃণমূল শ্রমিক সংগঠনের আট জেলার জেলা সভাপতি পরিবর্তন হওয়ার পরেই প্রথমবার সমস্ত সভাপতি দের নিয়ে বৈঠক করেন ঋতব্রতবাবু। এদিনের বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জেলার জেলা সভাপতি কে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি কোন কোন বিষয় গুলির উপর কাজ করতে হবে তা নির্দিষ্ট করে দিয়েছেন। তবে বৈঠকের পরে সমস্ত জেলা সভাপতি দের নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় রাজ্যজুড়ে আইএনটিটিইউসির সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সারাবছর ৩৬৫ দিন ধরে সংগঠনের কাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে। জেলার অভ্যন্তরে কিভাবে কাজ করা হবে তার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। অসংগঠিত শ্রমিকদের এবার গুরুত্ব দিয়ে আইএনটিটিইউসির মধ্যে অন্তর্ভুক্ত করার লক্ষণা হয়েছে। এছাড়াও চা শিল্পে সংগঠনকে আরো মজবুত করতে একটাই সংগঠন করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্স এর বিভিন্ন চা বাগান এলাকায় আইএনটিটিইউসি পরিচালিত বেশ কয়েকটি সংগঠন রয়েছে। এবার উত্তরের এই চা বাগানের শ্রমিক সংগঠন কে এক ছাতার তলায় আনতে হবে।
এক প্রকার জোর দিয়ে বলেন তিনি। এছাড়াও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন এও বলেন যে গোটা রাজ্য জুড়ে ওলা উবের এর চালকসহ সুইগী জোমেটো বিভিন্ন ডেলিভারি বয়দের নিয়ে আইএনটিটিইউসি পরিচালিত সংগঠনে অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে কলকাতাতে বেশ কয়েকবার বৈঠকও করেছেন তিনি। গোটা রাজ্যের প্রায় দেড় লাখেরও বেশি সংখ্যা রয়েছে। তবে প্রতিদিনই এই সংখ্যা একটু করে বাড়ছে বলেও তিনি দাবি করেন।

Post a Comment