হঠাৎ ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা, ভগবানপুরে হুলুস্থূল - The News Lion

হঠাৎ ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা, ভগবানপুরে হুলুস্থূল

 


দি নিউজ লায়নঃ  সারাদিনে তো অনেক মোবাইলে অনেক মেসেজই আসে৷ কিন্তু শুক্রবার হল একটু অন‍্য রকম।মেসেজ হল ব‍্যাঙ্ক একাউন্টে লাখ লাখ টাকা ঢোকার। হুলুস্থূল কাণ্ড বেঁধে গেল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। বৃহস্পতিবার দুপুর থেকে ভগবানপুর থানার ভীমেশ্বরী গ্রামের কয়েকজনের মোবাইলে মেসেজ আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা ঢুকেছে। জানাজানি হতেই গ্রামের কয়েকজন বাসিন্দা রীতিমতো আনন্দে আত্মহারা।


 কেউ কেউ আবার টাকা তোলার জন্য এটিএম কাউন্টারে চলে যান৷ কিন্তু এটিএম থেকে টাকা বেরাচ্ছে না। পরক্ষণেই মাথায় চিন্তা আসে, টাকা যদি অ্যাকাউন্টে এলই, তাহলে একসঙ্গে এতজনের কেন? তাও আবার বঙ্গীয় বিকাশ ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে স্রেফ তাঁদেরই অ্যাকাউন্টে কেন? কোনও প্রতারণা চক্রের ফাঁদ নয় তো?। কয়েকজন বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় থানার পক্ষ থেকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়।


 সূত্রের খবর ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে টেকনিক্যাল কোন ফলের জন্য এই ঘটনা ঘটেছে। ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস বলেন " “বিষয়টি জানতে পেরে ব্যাঙ্কের আধিকারিকের সঙ্গে কথা বলি। টেকনিক্যাল সমস্যার কারণে এমন ঘটনা। গ্রাহকদের আশ্বস্ত করা হয়৷’’ যদিও এ বিষয়ে ব্যাঙ্কের আধিকারিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলার এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘‘ভয় পাওয়ার কোনও কারণ নেই, টেকনিক্যাল ফল্ট! আগামীকাল দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে৷ মানে পাঁচ লাখ ঢোকার আগে যার যা ব্যালেন্স ছিল, তাই দেখতে পাবেন!’’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.