পরিমণি-রাজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেল আদালত - The News Lion

পরিমণি-রাজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেল আদালত

 


দি নিউজ লায়নঃ পরিমণি-রজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেল আদালত। এছাড়া পরীমণির সঙ্গে আটক হওয়া আশরাফুল ইসলাম দীপু এবং রাজের সঙ্গে আটক হওয়া সবুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।  বৃহস্পতিবার রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মাদক দ্রব্য আইনের পৃথক দুই মামলায় পরীমণি ও নজরুল ইসলাম রাজসহ চারজনকে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। 


৮টা ৩১ মিনিটে এজলাসে আসেন বিচারক। এসময় তার পক্ষে আদালতে লড়তে ওকালত নামায় স্বাক্ষর করা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কয়েকজন আইনজীবী।আইনজীবীদের মধ্যে কয়েকটি গ্রুপ সৃষ্টি হলে একপর্যায়ে মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন।   এজলাশ ত্যাগের পূর্বে আইনজীবীদের উদ্দেশে বিচারক বলেন, আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমণির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে। পরে পরীমণির আইনজীবী ঠিক হওয়ার পর ৮টা ৫৩ মিনিটে আবার এজলাসে আসেন বিচারক তখন পরিমনী ও রাজের পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন।


 এছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পিপি আব্দুল্লাহ আবু জামিনের আবেদনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে মগানর হাকিম মামুনুর রশিদ জামিনের আবেদন নাকচ করে পরিমনী ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া অপর মামলায় আসামি নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।  এদিন বনানী থানা থেকে রাত ৮টা ২৮ মিনিটে তাদের আদালতে হাজির করা হয়। এর আগে রাজধানীর বনানী থানা থেকে রাত ৮টায় তাদের বহনকারী পুলিশের গাড়িটি আদালতের উদ্দেশে রওনা হয়। 


মামলার শুনানির সময় আদালত এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। এসময় পরীমণিকে দেখতে আদালতে ভিড় জমান উৎসুক জনতা। তাদের সামাল দিতে আদালতের মূল ফটক লাগিয়ে দেয় পুলিশ। এছাড়া আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীরাদের দেখা গেছে ভিড় করতে। এদিন আদালত চত্বর বা আদালতে বিভিন্ন লোকদের মুখে পরীমণি আদালতে কখন, কোন সময় হাজির করা হবে এ নিয়ে দেখা যায় নানা গুঞ্জন। র‌্যাবের সংবাদ সম্মেলনের পর থেকেই পরীমণিকে আদালতে হাজির করা হবে শুনে আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।  


এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদরদফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা করে।   এদিকে, র‌্যাব সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমণির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়ি থেকেও বিপুল পরিমাণ মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।


 বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমণির বনানীর বাড়িতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমণি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাড়িতে ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।  প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।


 এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব। এরপর রাত সাড়ে ৮টার দিকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। পরীমণিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র‌্যাব ওই অভিযানে যায়।  প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে তাকে বনানীর বাড়ি থেকে আটক করে রাত ১০টা ১৫ মিনিটের দিকে নিয়ে যান র‌্যাব সদস্যরা। রাজের বাড়ি থেকেও মাদক এবং পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানায় র‌্যাব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.