বেআইনি নির্মানের জেরে বিধান মার্কেট এর ছয়টি দোকানের ছাড়পত্র রোধ করলো এসজেডিয়ে
দি নিউজ লায়নঃ হংকং মার্কেট সংলগ্ন এলাকায় মার্কেট কমপ্লেক্স পরিকল্পনার দিকে এগোচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। বিধানমার্কেটকে এক ছাতার তলায় এনে অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্সে তৈরির স্বপ্ন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃনমূল সরকারের ক্ষমতায় এসে ২০১১সালেও সেই বাবদ ফান্ডও ছাড়েন তিনি। তবে বিধান মার্কেট ব্যবসায়ীদের নানা টাল বাহানায় সেই টাকা রাজ্যের কোষাগারে ফেরত চলে যায়। এরপরও এসজেডিয়ের জমিতে থাকা বিধান মার্কেট ব্যবসায়ি সমিতির সঙ্গে কথা বলা হয়। তবে আইন ভেঙে বেআইনী নির্মাণ বাঁধ সাধে ব্যাবসায়ীদের।
সরকারি সতর্কীকরনের পরও কোনো বিধান মার্কেট ব্যবসায়িদের স্থায়ী বহুতল হাঁকিয়ে করে বেআইনী নির্মাণকে থামানো যায়নি। তবে এবারে কড়া ভূমিকা নিচ্ছে এসজেডিয়ে। মঙ্গলবার বিধান মার্কেট নিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষে বৈঠক করা হয়। চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন জানান বিধান মার্কেট এলাকায় ২০টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল। তা এসজেডিয়ের তরফে অস্থায়ী বানিয়ে দেওয়া হয়েছে। তবে বেআইনি নির্মাণের অভিযোগে ৩টি দোকানের ছাড়পত্র আটকে রাখা হচ্ছে। তিনি জানান ১৭টি দোকানের ব্যবসায়ীদের ছাড়পত্র দেওয়া হচ্ছে।কিন্ত ৩টি দোকান সরকারি নিয়ম ভেঙে বেআইনী নির্মাণ গড়েছে তাদের ছাড়পত্র রোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারংবার সাবধান করার পরেও ব্যবসায়ীরা নিজের মন মর্জি নিয়ম ভেঙে চলছেন।
অন্যদিকে শিলিগুড়ি একই সমস্যা দেখা দিয়েছে দোকান হস্তান্তরের অনুমোদনের ক্ষেত্রেও। এসজেডিয়ে চেয়ারম্যান জানান সেক্ষেত্রেও উত্তরসুরী হিসেবে দোকান এক জনের থেকে অন্যজনকে হস্তান্তর করার ১২টি আবেদন জমা পড়েছিল ছাড়পত্রের জন্য। সেগুলি এসজেডিয়ে তরফে সার্ভে করা হলে তাতে তিনটি দোকান ব্যবসায়ীর বিরুদ্ধে বেআইনী নির্মানের বিষয়টি সামনে এসেছে। তাদের দোকান হস্তান্তরের অনুমোদনের ছাড়পত্র দেওয়া হবে না। তবে এদিন অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স পরিকল্পনা নিয়ে পুনরায় আশাবাদী মন্তব্য করেন তিনি। তিনি বলেন হংকং মার্কেট সংলগ্ন ও তার বাইরের কিছুটা এলাকা নিয়ে সেখানে থাকা দোকানগুলিকে ছাতার তলায় এনে পরিকল্পিত কমপ্লেক্স করার চিন্তাভাবনা রয়েছে এসজেডিয়ের। তবে এখনও পুরো বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে। দ্রুত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে কনসালটেন্সিকে দিয়ে মার্কেট এলাকায় প্রকল্পের সার্ভের কাজ করানো হবে।
তবে বিধান মার্কেট পার্শ্ববর্তী পুরোনো ডুয়ার্স বাসস্ট্যান্ড এলাকায় যে হাইড্রোলিক পার্কিং গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল তা বাস্তবায়ন করা সম্ভব নয়। চেয়ারম্যান জানান ওই এলাকা এসজেডিয়ের ইঞ্জিনিয়ারেরা সার্ভে করেছে। বাসস্ট্যান্ড এলাকাটি আয়তনে ছোট হওয়ায় ওখানে হাইড্রোলিক পার্কিং করা সম্ভব নয়। এই মুহূর্তে হাইড্রোলিক পার্কিংয়ের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। ইঞ্জিনিয়ারা মাপঝোঁক করে জানিয়েছেন ওখানে পার্কিং হলে গাড়ি ঢোকানো ও বের করা নিয়ে সমস্যায় পড়তে হবে। মুখ্য সড়কের উপর উঠে আসবে। তাতে যানজট সমস্যা বাড়বে।

Post a Comment