অলিম্পিকে ক্রিকেট সুংযুক্ত করার পরিকল্পনা - The News Lion

অলিম্পিকে ক্রিকেট সুংযুক্ত করার পরিকল্পনা

 


দি নিউজ লায়নঃ   অলিম্পিকে ক্রিকেট সুংযুক্ত করার আলোচনা শোনা যাচ্ছিল অনেকদিন ধরে। অবশেষে আনুষ্ঠানিকভাবেই এ ব্যাপারে পরিকল্পনার কথা জানাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে সংযুক্ত করার ভাবনা।   অলিম্পিকের সঙ্গে ক্রিকেটকে যুক্ত করতে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা হয়েছে। এই গ্রুপের প্রধান হিসেবে থাকবেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইয়ান হোয়াটমোর।


 তাঁর সঙ্গে এই গ্রুপে কাজ করবেন আইসিসির স্বাধীন পরিচালক ইন্দ্রা নুয়ি, জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাবেঙ্গা মুকুলানি, আইসিসির সহযোগী দেশগুলোর পরিচালক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহ সভাপতি মাহিন্দা ভালিপুরাম ও যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রধান পারাগ মারাঠে।  আপাতত অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করতে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকস ও ২০৩২ ব্রিজবেন অলিম্পিকে চোখ রাখছেন গ্রুপের কর্মকর্তরা। 


 এ ব্যাপারে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ হিসেবে অলিম্পিকে দেখি আমরা। বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি সমর্থক আছে আমাদের এবং তাদের প্রায় ৯০ ভাগই ক্রিকেটকে অলিম্পিকে দেখতে চায়। নিশ্চিতভাবেই ক্রিকেটের খুব একান্ত ও নিবিড় ভক্তগোষ্ঠী আছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, আমাদের সমর্থকদের ৯২ শতাংশই আছে যেখানে। এছাড়াও ক্রিকেটে ৩ কোটি সমর্থক আছে যুক্তরাষ্ট্রে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.