আগামী ১৮ আগস্ট থেকে খুলতে চলেছে বেলুড় মঠ - The News Lion

আগামী ১৮ আগস্ট থেকে খুলতে চলেছে বেলুড় মঠ

 


দি নিউজ লায়নঃ   আগামী ১৮ আগস্ট থেকে সমস্ত বিধি মেনে খুলতে চলেছে বেলুড় মঠ। মঙ্গলবার সন্ধ্যায় বেলুড় মঠের পক্ষে স্বামী জ্ঞানব্রতানন্দ এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান। কোভিড প্রতিষেধকের ২টি ডোজের শংসাপত্র ও পরিচয়পত্র দেখিয়ে তবেই মঠে প্রবেশ করা যাবে। ভক্ত এবং দর্শনার্থীদের মঠে প্রবেশের ক্ষেত্রে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ওচ থার্মাল স্ক্রীনিং বাধ্যতামূলক করা হয়েছে। 


পারস্পরিক দূরত্ব বিধিও সকলকে মেনে চলতে হবে। এর পাশাপাশি মঠে প্রবেশের আগে প্রধান ফটকে ভক্ত এবং দর্শনার্থীদের কোভিডের প্রতিষেধক নেওয়া ২টি ডোজের  শংসাপত্র এবং তার সঙ্গে নিজের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ডের মধ্যে যে কোনও একটি  দেখাতে হবে। এইগুলি যারা দেখাতে পারবেন তারাই শুধুমাত্র মঠে প্রবেশ করতে পারবেন। 


অথবা ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করা হয়েছে এমন কোভিড নেগেটিভ শংসাপত্র এবং তার সঙ্গে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড এই পরিচয়পত্র দেখালে তিনিও মঠের মধ্যে প্রবেশ করতে পারবেন। ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রতিদিন মঠ খোলা সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে ৫টা ৪৫মিনিট পর্যন্ত। এই সময়ের বাইরে ভক্ত এবং দর্শনার্থীরা মঠে থাকতে পারবেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.