দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল না কমলো ? দেখে নিন এক ক্লিকে
দি নিউজ লায়নঃ দেশের প্রায় সব জায়গায় পেট্রোলের দাম ছাড়িয়েছে ১০০ টাকার ঊর্ধ্বে। ইতিমধ্যেই ৯ বার বেড়ে গেছে পেট্রোলের দাম এবং ৫ বার বেড়েছে ডিজেলের দাম। অতিরিক্ত পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হয়েছিল আমজনতাকে। এমতাবস্থায় নতুন ভাবে খবর পাওয়া যাচ্ছে পেট্রোলের দাম। গত কয়েক মাসে যেই পরিমান পেট্রোলের দাম বাড়ানো হয়েছে, সেই অনুযায়ী গত ১৬ দিন হয়েছে পেট্রোপণ্যের দাম এর কোনো রকম পরিবর্তন হয়নি।
আজ রাজধানীতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০২ টাকা ৮৪ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৮৭ পয়সা। কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০২ টাকা ০৮ পয়সা। এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯৩ টাকা ০২ পয়সা। মুম্বাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৭ টাকা ৮৩ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ৪৫ পয়সা। তবে ভারতে তেলের দাম না বাড়লেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। তবেই সেই ১৬ দিন পেট্রোলের দাম বৃদ্ধি না হলেও, শেষ ৫০ দিনে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ১১ টাকা ৫২ পয়সা।

Post a Comment