মাংসের চেয়েও মজাদার চিলি প্রণ মাশরুম তৈরি করবেন যেভাবে - The News Lion

মাংসের চেয়েও মজাদার চিলি প্রণ মাশরুম তৈরি করবেন যেভাবে

 


দি নিউজ লায়নঃ 

উপকরণঃ

১ বড়ো বাটি বাটন মাশরুম

১ কাপ ছোট চিংড়ি মাছ

২ টা বড়ো পেঁয়াজ

৬-৭ টা রসুন কোয়া

১ ইঞ্চি আদা

৪ টা বড়ো শুকনো লঙ্কা

৩-৪ টা কাঁচা লঙ্কা

১ টা ছোট টমেটো

১ চা চামচ সোয়া সস

১ চা চামচ ওয়েস্টার সস

১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার

২ টেবিল চামচ সর্ষের তেল

স্বাদমত নুন


প্রণালিঃ 

আদা, শুকনো লঙ্কা, রসুন একসাথে এক চিমটি নুন দিয়ে পেস্ট করে নিন ব্লেন্ডার এ। পেঁয়াজ ও টমেটো কুচি করে নিন। বাটন মাশরুমগুলো মাঝামাঝি কেটে ধুয়ে জল চিপে নিন। চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিন। এবার ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে গরম হলে এতে চিংড়ি মাছ ভেজে তুলে নিন। তারপর ওই তেলে এবার পেঁয়াজ কুচি হালকা বাদামী করে ভেজে এতে টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিরে দিয়ে একটু নাড়িয়ে ব্লেন্ড করা মসলা দিয়ে ২-৩ মিনিট নাড়িয়ে আধা কাপ জল দিয়ে সব মসলা কষিয়ে নিন। এবার এতে মাশরুম দিন।



সোয়া সস ও অয়েস্টার সস দেওয়াতে আলাদা করে চিনি দেওয়ার দরকার হবে না. কর্ণফ্লাওয়ার দেওয়াতে গ্রেভি ঘন হবে। মাশরুম মসলার সাথে ভালো করে মিশিয়ে এতে আন্দাজমতো নুন দিয়ে আধ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে। মাশরুম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় । জল ফুটে উঠলে এতে সোয়া সস, ওয়েস্টার সস ও জলে গুলে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। তাহলেই তৈরি চিলি প্রণ মাশরুম।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.