শ্বশুরবাড়ি থেকে জামাই এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - The News Lion

শ্বশুরবাড়ি থেকে জামাই এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এলাকায় তীব্র চাঞ্চল্য। মৃত্যুকে ঘিরে একাধিক রহস্যের দানা বেঁধেছে গোটা এলাকায়। খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন মৃত ব্যাক্তির প্রতিবেশী থেকে পরিবারের সদস্যরা। যদিও জামাই আত্মঘাতী হয়েছে বলে শ্বশুরবাড়ির সদস্যরা দাবি করেছেন।


চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ১ নম্বর কুসুমদা অঞ্চলের সুতছড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে । মৃত জামাই এর নাম বলরাম সিং(৪৫)। মৃত ব্যাক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার উজান এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বলরাম সিং কাজের সুত্রে শশুর বাড়িতে এসেছিলেন। 


সোমবার সকালে শশুর বাড়িতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় মাটিতে মৃতদেহ দেখতে পায় তার শ্বশুর বাড়ির সদস্যরা। মৃতদেহটি রক্তাক্ত অবস্থায় ছিল বলেও জানান প্রতিবেশীরা। ওই ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ এসে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটি ময়না তদন্তে জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় পিংলা থানার পুলিশ। সেইসঙ্গে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.