অভিষেকের উপর হামলার প্রতিবাদে পিংলায় পথ অবরোধ
দি নিউজ লায়নঃ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জীর ওপর আক্রমণ করার প্রতিবাদে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামনা বারবেটিয়া রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। পথ অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরতি ও পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।
তৃণমূল কংগ্রেসের পিংলা ব্লকের সভাপতি সেক সবেরতি বলেন বাংলায় গণতন্ত্র নেই বলে বিজেপি নেতা দিলীপ ঘোষ চিৎকার করেন । অথচ বিধানসভা নির্বাচনে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করেছেন বিজেপির সর্বস্তরের নেতারা ।তাতে কিন্তু বাংলার মানুষ কেউ বাধা দেয়নি। বাংলায় গণতন্ত্র রয়েছে সেটাই প্রমাণ করে। কিন্তু বিজেপি শাসিত ত্রিপুরায় কোন গণতন্ত্র নেই। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সোমবার ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিতে যাওয়ার সময় যেভাবে বিজেপির গুন্ডারা তার গাড়ির হামলা চালিয়েছে ।
তার গাড়ির উপর লোহার রড দিয়ে মেরেছে তা অত্যন্ত নিন্দনীয় বলে তিনি জানান । সেই সঙ্গে দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর উপর হামলা চালানো হয়েছে বলে তিনি জানান । তিনি আরো বলেন যে ত্রিপুরায় গণতন্ত্র বিপন্ন ত্রিপুরার মানুষ এখন বুঝতে পারছে ।তাই ত্রিপুরার মানুষ বিজেপির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে দলে দলে যোগদান করছেন। আগামী দিনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করবে। তাই দলের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বলে তিনি জানান।

Post a Comment