দুর্গাপুরে অবশেষ, হোস্টেলে ভুতের প্রবেশ
দি নিউজ লায়নঃ দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি হোস্টেলে রাত্রি হতেই বিভিন্ন ভৌতিক শব্দ শোনা যায় বলে অভিযোগ। যাতে করে রীতিমতো ভীতসন্ত্রস্ত বেসরকারি হোস্টেলে থাকা ছাত্রীরা। গত এক সপ্তাহ ধরে হোস্টেল চত্বরের সন্ধ্যার পর থেকে গা ছমছমে বিভিন্ন শব্দ শোনা যায় বলে অভিযোগ ছাত্রীদের।
বিধাননগরের এই জায়গায় রয়েছে বিভিন্ন নামিদামি স্কুল কলেজ এবং হোস্টেল। ছাত্রীরা এবং ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ হোষ্টেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যাতে করে রীতিমতো ভীতসন্ত্রস্ত পড়ুয়ারা। পড়ুয়ারা জানাচ্ছে অন্য জায়গায় তাদের হোস্টেলের ব্যবস্থা করতে হবে বা তাদের বাড়ি যেতে দিতে হবে। দুর্গাপুরের শোভাপুরের পাশে বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল এ এই সমস্ত পড়ুয়ারা সেখানে নার্সিং ট্রেনিং করে।
হোষ্টেল কর্তৃপক্ষ জানিয়েছেন সামনে পরীক্ষা সেজন্যই পড়ুয়ারা এরকম করছে। তবে যাই হোক আতঙ্ক গ্রাস করে রেখেছে পড়ুয়াদের। এরই প্রতিবাদে সোমবার দুপুর থেকে হোস্টেলের মধ্যেই বিক্ষোভ শুরু করলো পড়ুয়ারা এবং তাদের অভিভাবকরা।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমানের সভাপতি শ্রীকান্ত চট্টোপাধ্যায় জানান,একেবারে ভুল ব্যাখা।এইধরনের ভুতুড়ে ঘটনা যুক্তিহীন। তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।আমরাও যাব ছাত্রীদের সঙ্গে দেখা করে বোঝাব।

Post a Comment