১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘থালাইভি’ - The News Lion

১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘থালাইভি’

 


দি নিউজ লায়ন;   কঙ্গনার ভক্তদের জন্য সুখবর,  ১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে  ‘থালাইভি’ ।  কঙ্গনা রনৌত অভিনীত ‘থালাইভি’ সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল গত ২৩ এপ্রিল। কিন্তু করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে তা সম্ভব হয়নি।  সূত্রের খবর, আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কঙ্গনার সিনেমা। এ এল বিজয় পরিচালিত এ সিনেমায় কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অরবিন্দ স্বামী, প্রকাশ রাজ, মধু ও ভাগ্যশ্রী।


 তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জীবনীভিত্তিক সিনেমা এটি।  জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। সিনেমায় দেখানো হবে, চলচ্চিত্র অঙ্গন থেকে কীভাবে তামিলনাড়ুর ক্ষমতাশালী রাজনীতিক এবং পরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন জয়ললিতা, সেই গল্প।  সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.