বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ ভি
দি নিউজ লায়ন; বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ বিশ্বখ্যাত কোরীয় ব্যান্ড বিটিএস আর্মির ভি ওরফে কিম তাইহিউং। ভি বলিউড তারকা হৃতিক রোশন, হলিউড তারকা ব্র্যাড পিটকে হটিয়ে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকায় যুক্ত হলো । দীর্ঘদিন ভি কোরিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে তালিকায় রয়েছেন।
সূত্রের খবর, দারুণ লুক, আকর্ষণীয় হাসি আর শিশুসুলভ ব্যক্তিত্বের কারণে বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন ভি। একই সঙ্গে তাঁর আদুরে ও আবেদনময় চেহারা বহু নারীর হৃদয়ে কাঁপন ধরায়। বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে বিটিএসের। এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড বলে বিবেচনা করা হয়। এ দলের সদস্যরা তাঁদের গান আর ব্যতিক্রমী স্টাইল দিয়ে বিশ্বজুড়ে নজর কাড়ছেন। দলটির সদস্য ভি অন্যতম জনপ্রিয় তারকা। বেস্টটপার্সের এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ব্র্যাড পিট ও তৃতীয় স্থানে রয়েছেন নোয়া মিলস।

Post a Comment