সাপুড়েদের কাছ থেকে দুটি বিষধর ও একটি নির্বিষ সাপ উদ্ধার
দি নিউজ লায়নঃ সাপ নিয়ে খেলা দেখানোর সময় সাপুড়েদের কাছ থেকে দুটি বিষধর ও একটি নির্বিষ সাপ উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল হাওড়ার পরিবেশ প্রেমী সংগঠন গ্রীন চেন মুভমেন্টের সদস্যরা। জানা গেছে এদিন দুপুরে আমতার ফতেপুর রথতলায় চারজন সাপুড়ে কে দেখতে পান উদং এলাকার বাসিন্দা সৌভিক মেউর ও হারু খান। সাপুড়ের দল তখন ফতেপুর রথতলা এলাকা তাদের কাছে থাকা সাপ গুলি প্রর্দশন করে মানুষ কে ভুল বুঝিয়ে সাপে কাটার ঔষধ বিক্রির চেষ্টা করছিল।
বিষয়টি নজরে আসার পরই তারা খবর দেন গ্রীন চেন মুভমেন্টের সদস্যদের। এরপরেই তারা ঘটনাস্হলে পৌঁছে সাপুড়েদের এই কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন। পরে তাদের কাছ থেকে আমরা একটি কেউটে, একটি গোখরো ও একটি বালি বোড়া উদ্ধার করে। সংগঠনের সদস্য অনির্বাণ সামন্ত বলেন সাপুড়েদের দল কে বোঝানোর পর তারা জানায় ভবিষ্যতে তারা এই অন্যায় কাজ থেকে বিরত থাকবে। সাপুড়েদের ছেড়ে দিলেও সাপ গুলিকে উদ্ধার করে নিয়ে বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়।

Post a Comment