সমুদ্রের গর্ভে তলিয়ে যেতে পারে ভারতের এই উপকূলবর্তী শহরগুলি
দি নিউজ লায়ন; কয়েক বছরের মধ্যে তলিয়ে চলে যেতে পারে ভারতের এই উপকূলবর্তী শহরগুলি। এমনটাই বলছে জয়বায়ু পরিবর্তন সংক্রান্ত ইন্টারগভর্নমেন্টাল প্য়ানেলের (IPCC) সাম্প্রতিক রিপোর্ট। সূত্রের খবর ওই রিপোর্টে, সাফ বলা হয়েছে যে হারে সমুদ্রের জলস্তর বাড়ছে তাতে বেশ কিছু বছরের মধ্যে জলের তলায় চলে যেতে পারে মুম্বই, চেন্নাই, কোচি, বিশাখাপত্তনম। প্রায় তিন ফুট জলের তলায় চলে যেতে পারে ওই শহরগুলো। জানা গিয়েছে, উষ্ণায়নের ফলে যেভাবে বিশ্বব্যাপী জলস্তর বাড়ছে তা নিয়ে চিন্তিত স্পেস এজেন্সিগুলো। তাঁদেরও নজরে পড়েছে ভারতের ১২টি উপকূলবর্তী শহর বিপদের মুখে দাঁড়িয়ে।
বিপদের মুখে দাঁড়িয়ে থাকা ১২টি সহর
কান্দলা: 1.87 ফুট
বিশাখাপত্তনম: 1.77 ফুট
চেন্নাই: 1.87 ফুট
তুতিকোরিন: 1.9 ফুট
ওখা: 1.96 ফুট
ভৌনগর: 2.70 ফুট
মুম্বাই: 1.90 ফুট
মরমুগাও: 2.06 ফুট
ম্যাঙ্গালোর: 1.87 ফুট
কোচিন: 2.32 ফুট
পরাদীপ: 1.93 ফুট
খিদিরপুর: 0.49 ফুট

Post a Comment