অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষদের বিরুদ্ধে FIR - The News Lion

অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষদের বিরুদ্ধে FIR

  


দি নিউজ লায়ন;  খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন,  ব্রাত্য বসু, কুণাল ঘোষদের বিরুদ্ধে FIR দায়ের করল ত্রিপুরা পুলিশ।এছাড়া অভিযুক্ত করা হয়েছে ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসকে। তাদের বিরুদ্ধে মঙ্গলবার গভীর রাতে স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মামলাটি করছেন খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেববর্মা। অভিযোগ, রবিবার থানায় বসে পুলিসের কাজে বাধা দিয়েছেন তৃণমূল নেতারা। দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহাদের কোর্টে নিয়ে যেতে বাধা দিয়েছেন তাঁরা। ৬ তৃণমূল নেতার বিরুদ্ধে 186/34 ধারায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে পুলিশ।


  যদিও পুলিশের এই অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষের পাল্টা দাবি, "বিজেপির নির্দেশে পুলিস এই অভিযোগ করেছে। ভয়ে পেয়ে মামলা করেছে বিজেপি। আমরা কোনও কাজে বাধা দিইনি।সেদিন শান্তিপূর্ণ ধর্না করেছিল তৃণমূল। সেটাকে নিয়ে জোর করে অশান্তি তৈরির চেষ্টা করছে ত্রিপুরা সরকার। যদি সরকারি কাজে বাধা দেওয়া হয়ে থাকে সেই ধর্নায় তাহলে সেদিন কোর্টে কেন জানালেন না খোয়াই থানার পুলিশ। এতদিন পর কেন মামলা দায়ের?" আমরা আইনি পথে লড়ব। আরও দশগুণ শক্তি নিয়ে ত্রিপুরায় যাব।  


এদিকে দোলা সেনের দাবি, ভয় পেয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে বলেই মামলার পথে হাঁটতে শুরু করেছে।এই ধরনের মামলা করে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি। বিনাশকালে বুদ্ধি নাশ হলে যা হয় ত্রিপুরায় বিজেপির এখন তাই দশা বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

 তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সরব বিজেপি। জয়প্রকাশ মজুমদার বলেন, "বিরোধীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা তৃণমূলের অভ্যাস। তাঁদের মুখে মিথ্যে মামলার কথা মানায় না।"। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.