আজ কেমন যাবে আপনার আর্থিক দিক, জানতে দেখেনিন আজকের রাশিফল
দি নিউজ লায়ন;
মেষ
আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
বৃষ
অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
মিথুন
ছোট ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
কর্কট
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
সিংহ
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। শরীর ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনদের কাজে লাগাতে পারবেন।
কন্যা
কোনও পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।
তুলা
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনও পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। দূরের যাত্রা হতে পারে।
বৃশ্চিক
কোনও আশা পূরণ হতে পারে। অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। মন ভালো থাকবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
ধনু
শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে।
মকর
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন, অন্যথায় বদনাম হতে পারে।
কুম্ভ
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। সন্তানের কোনও সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।
মীন
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

Post a Comment