সারাবাংলা পরিচারিকা সমিতির ডেপুটেশন
দি নিউজ লায়নঃ সারাবাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে সোমবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ঝাড়গ্রাম এর জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ঝাড়গ্রাম শহরে প্রায় ৩০০ জনের বেশি পরিচারিকা বিভিন্ন বাড়িতে কাজ করেন ।ওই পরিচারিকারা বেশিরভাগ খাস জায়গায় মাটির বাড়ি করে বসবাস করেন। আম্ফান ঝড়ে ও অতিবৃষ্টিতে তাদের মাটির ঘর গুলি ভেঙে গিয়েছে । যার ফলে তারা অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা সরকারের কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না ।
তাই তারা জেলা শাসকের কাছে সরকারি সাহায্য দেওয়ার আবেদন জানিয়ে সোমবার ডেপুটেশন দেন । সেই সঙ্গে সারাবাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে জানানো হয় যে তারা খুব দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন ।বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় তাদেরকে কাজ থেকে বাদ দিয়েছে মালিকেরা। যার ফলে চরম সংকটের মধ্যে তারা পড়েছেন। তাই জেলাশাসক তাদের দাবি গুলি যাতে দ্রুত পূরণ করে সে ব্যাপারে তারা দৃষ্টি আকর্ষণ করেন বলে জানান। যদি তাদের দাবিগুলি পূরণ করা না হয় তাহলে ঝাড়গ্রাম শহর জুড়ে আগামী দিনে তারা লাগাতার আন্দোলন করবেন বলে জানান।
Post a Comment