৮৯ লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার দুই
দি নিউজ লায়নঃ গোপন খবর পেয়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর টালিপাড়া ও ধোবাসোল গ্রামে রবিবার রাতে চোলাই মদ এর ঠেকে হানা দেয় সাঁকরাইল থানার পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা ।ওই এলাকায় চোলাই মদের ঠেকে হানা দিয়ে ৮৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সেই সঙ্গে বেআইনিভাবে চোলাই মদ বিক্রি করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। করোনা পরিস্থিতিতে মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ ।
ঠিক সেই সময় গোপনে বিভিন্ন গ্রামে চোলাই মদের রমরমা ব্যবসা চলছে। যার ফলে এলাকায় পারিবারিক অশান্তির ঘটনা ঘটছে। বিভিন্ন এলাকায় ইতিমধ্যে হানা দিয়ে বেশ কয়েকটি চোলাই মদের ঠেক ভেঙে দিয়েছে সাঁকরাইল থানার পুলিশ । সাঁকরাইল থানা এলাকা থেকে চোলাই মদের ব্যাবসা বন্ধ করার জন্য পুলিশ ও আবগারি দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তাই গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে সাঁকরাইল থানার টালিপাড়া ও ধোবাসোল গ্রামে পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা অভিযান চালিয়ে ৮৯ লিটার চোলাই মদ উদ্ধার করে এবং চোলাই মদের ঠেক গুলি ভেঙে দেয়।
সেই সঙ্গে বেআইনিভাবে চোলাই মদ বিক্রি করার জন্য দুইজনকে গ্রেফতার করে ।তাদের সোমবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় ।পুলিশ ও আবগারি দফতরের এই অভিযানে খুশি ওই এলাকার বাসিন্দারা ।তাদের অভিযোগ যদি পুলিশ ও আবগারি দপ্তর সক্রিয় ভাবে কাজ করে তাহলে চোলাই মদ বিক্রি বন্ধ করা সম্ভব হবে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment