করোনা সচেতয় এবার রাস্তায় নামলেন প্রশান্ত রায়
দি নিউজ লায়নঃ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও ঝাড়গ্রাম পৌর প্রশাসনের পক্ষ থেকে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশেই বিধি-নিষেধ গুলি সর্বস্তরের মানুষকে মেনে চলার আবেদন জানানো হয়েছে । সেই সঙ্গে মানুষকে করোনা নিয়ে সচেতন করতে সোমবার রাস্তায় নেমেছেন ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত রায়। সোমবার ঝাড়গ্রাম সবজি বাজারে গিয়ে তিনি হ্যান্ড মাইকিং করে প্রচার করে ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করার আবেদন জানান।
সবজি বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের সকলকে মাস্ক ব্যবহার করার জন্য তিনি নির্দেশ দেন।ঝাড়গ্রাম সবজি বাজারে আসা মানুষদের ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার তিনি আবেদন জানান। ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত রায় বলেন করোনা পরিস্থিতি ধীরে ধীরে কমছে ।তাই ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, মুখে মাস্ক ব্যবহার করতে হবে, প্রশাসনের নির্দেশে গুলি মেনে চলতে হবে।
তাহলে আগামী দিনে ঝাড়গ্রাম পৌরসভা এলাকা করোনামুক্ত হয়ে উঠবে। ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত রায় যেভাবে রাস্তায় নেমে হ্যান্ড মাইকিং করে মানুষকে করোনা নিয়ে সচেতন করছেন তা দেখে খুশি ঝাড়গ্রাম পৌরসভা এলাকার বাসিন্দারা।

Post a Comment