শীতলকুচিকাণ্ডে সিআইডি-এর কাছে ইমেলে সময় চাইলো ৬ কেন্দ্রীয় জওয়ান!
দি নিউজ লায়নঃ কোচবিহারের শীতলকুচির গুলি চালনার ঘটনায় ফের ছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ৯১ সিআরপিসি-তে নথি সহ তলব করলো সিআইডি। এর আগে কেন্দ্রীয় বাহিনী সাত দিনের সময় চেয়ে ই-মেইল করে সিআইডিকে। তারপরই ফের তলব। সিআইডি সূত্রে খবর, ৯ অগাস্ট দুই কেন্দ্রীয় বাহিনীর অফিসার ও ১০ অগাস্ট চার কনস্টেবলকে ৯১ সিআরপিসি-তে নথি নিয়ে দ্বিতীয়বার ভবানী ভবনে তলব করা হয়েছে।
শীতলকুচিকাণ্ডে এর আগে দুই অফিসার ও চার কনস্টেবল সহ মোট ছয় জন কেন্দ্রীয় বাহিনীর সদ্যসকে ভবানীভবনে তলব করা হয়েছিল সোম ও মঙ্গলবার (২রা ও ৩রা অগাস্ট)। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কেউ আসেননি। সিআইডি সুত্রে খবর সিআইডিকে কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয়েছে ই-মেইল করে। সেইসঙ্গে ডকুমেন্টস জোগাড় করার জন্য সাত দিনের সময় চাওয়া হয়েছে। তাই সিআইডি তরফে ফের দ্বিতীয় নোটিস ৯১ সিআরপিসি-তে ওই ছয় কেন্দ্রীয় বাহিনীর সদ্যস্যকে নথি ও ডকুমেন্টস নিয়ে তলব করা হয়েছে।
সিআইডি সুত্রে খবর, ওই ছয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যকে ৯১ সিআরপিসি-তে মূলত আর্মস ইস্যু সার্টিফিকেট, কী অস্ত্র ব্যবহার হয়েছে তার সার্টিফিকেট, কমন সার্টিফিকেট(সিসি) অর্থাৎ কার কোথায় কী ডিউটি তার নথি ডকুমেন্টস, যার অর্ডারে ডিউটি করতে এসেছিল সেই সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস নিয়ে আসতে বলা হয়েছে ভবানী ভবনে।
এর আগে ১৬০ সিআরপিসি-তে অর্থাৎ সাক্ষী হিসাবে ওই ছয় জন কেন্দ্রীয় বাহিনীকে তলব করা হয়েছিল। কিন্তু তিন বার নোটিস দেওয়া সত্ত্বেও তারা কেউ হাজির হননি ভবানী ভবনে। তাই এবার ওই ছয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ৯১ সিআরপিসি-তে অর্থাৎ নথি ডকুমেন্টস তথ্য নিয়ে দ্বিতীয় বার নোটিস দিলো সিআইডি। এখন দেখার আগামী ৯ অগাস্ট ও ১০ অগাস্ট কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ডকুমেন্টস ও নথি নিয়ে ভবানী ভবনে হাজির হন কিনা।

Post a Comment