বীরনগরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলো ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ - The News Lion

বীরনগরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলো ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ

 


দি নিউজ লায়নঃ  অবশেষে ঘুম ভাঙল। কালিয়াচক ৩ ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গন কবলিত এলাকা লঞ্চে করে পরিদর্শন করলো ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। সম্প্রতি  মালদা জেলা তৃণমূল নেতৃত্বের বিক্ষোভ এবং ডেপুটেশন পাওয়ার পরই কালিয়াচক ৩ ব্লকের ভাঙ্গন কবলিত এলাকা লঞ্চে করে পরিদর্শন করলেন ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর. আঝাজিসান। বুধবার সংশ্লিষ্ট ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গন কবলিত এলাকা অবশ্য লঞ্চে করে পরিদর্শন করেছেন কেন্দ্র সরকারের অধীনস্থ ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ।


 তবে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের সঙ্গে কোনোরকম ভাবে যোগাযোগ করে নি বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ । বর্ষার মরশুমে জরুরিকালীন ভিত্তিতে ভাঙন প্রতিরোধের কাজ করা হবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের তরফ থেকে। যার ফলে বীরনগর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙ্গন দুর্গত মানুষদের মধ্যে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের এই পরিদর্শন নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে। 


সংশ্লিষ্ট এলাকার ভাঙ্গন দুর্গত মানুষদের অভিযোগ, এদিন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার লঞ্চে করে বাবু সাহেবের মতোন ভাঙন এলাকা পরিদর্শন করে গিয়েছেন। কিন্তু আমাদের সাথে কোন রকম কথা বলেন নি। যেহেতু জেলা তৃণমূল নেতাকর্মীরা গত সোমবার ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ছিলেন, তারই ফলস্বরূপ এদিন সংশ্লিষ্ট দফতরের কর্তারা ভাঙন পরিদর্শন করেছেন । নইলে ওদের ঘুম ভাঙতো না। আমরা চাই খুব শীঘ্রই এই এলাকার ভাঙন প্রতিরোধের কাজ করুক ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.