গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির ছক বানচাল করল হাবরা থানার পুলিশ - The News Lion

গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির ছক বানচাল করল হাবরা থানার পুলিশ

 


দি নিউজ লায়নঃ   মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির ছক বানচাল করল হাবরা থানার পুলিশ। ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হল কানু বিশ্বাস(২৭), সন্তু মন্ডল(৩২) এবং কালিপদ সাহানি(২৫)। ধৃতদের কাছ থেকে একটি দেশি বন্দুক, এক রাউন্ড গুলি এবং একটি লোহার শাবল উদ্ধার হয়েছে বলেই পুলিশ সুত্রে জানা গেছে। 


পুলিশ জানিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে প্রফুল্ল নগর হোস্টেলের মাঠে অভিযান চালায় পুলিশ। ডাকাতির জন্যই কয়েক জন জড়ো হয়েছিল। পুলিশ ডাকাত দলটিকে ধাওয়া করে তিন জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে।বাকিরা পলাতক।ধৃতরা ডাকাতির জন্যই জড়ো হয়েছিল বলেও পুলিশি জেরায় জানিয়েছেন তারা। এদের বাড়ি হাবরা থানা এলাকাতেই। ধৃতদের জেরা করে বাকি পলাতকদের খোজ পাওয়ার চেষ্টা করছে হাবরা থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.