আগ্নেয়াস্ত্র, গুলি, নিষিদ্ধ তরল মাদক সহ গ্রেফতার দুই অস্ত্র পাচারকারী - The News Lion

আগ্নেয়াস্ত্র, গুলি, নিষিদ্ধ তরল মাদক সহ গ্রেফতার দুই অস্ত্র পাচারকারী

 


দি নিউজ লায়নঃ  আগ্নেয়াস্ত্র, গুলি,  নিষিদ্ধ তরল মাদক সহ দুই অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করলো উত্তর ২৪ পরগনা জেলার  গোপালনগর থানার পুলিশ। ধৃতরা হল রনবীর চন্দ্র মন্ডল ওরফে রনি এবং আয়ুব আলি মির। রনবীরের কাছ থেকে ৩ টি ওয়ান সাটার পাইপগান,১টি সিঙ্গল বোরের ওয়ান সাটার পাইপগান এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৮ লিটার নিষিদ্ধ তরল মাদক উদ্ধার হয়েছে আয়ুব আলি মিরের কাছ থেকে।   


 মঙ্গলবার গভীর রাতে গোপালনগর থানার পুলিশ তল্লাশি চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে।  পুলিশ জানিয়েছে ধৃতরা অস্ত্র পাচারের সাথে যুক্ত। অস্ত্র এবং গুলি পাচারে ধৃত রনবীরের সাথে আর কেউ যুক্ত আছে কি না,অস্ত্র গুলো সে কোথা থেকে এনেছিলেন, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে গোপালনগর থানার পুলিশ।          


পুলিশ সুত্রে জানা গেছে ধৃত রনবীরের বাড়ি গাইঘাটা থানার জলেশ্বর অধিবাসী পাড়া এলাকায়। গোপন সুত্রে পুলিশ জানতে পেরে মঙ্গলবার গভীর রাতে গোপালনগরের নিমতলা শ্মশানে আগ্নেয়াস্ত্র, গুলি বিক্রির জন্য অপেক্ষা করছিন রনবীর চন্দ্র মন্ডল। পুলিশ তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি সহ রনবীরকে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে সে একটি প্ল্যাস্টিকের ভিতরে আগ্নেয়াস্ত্র,গুলি  নিয়ে অপেক্ষায় ছিল।পুলিশ তাকে  থানায় এনে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে। 


এর পাশাপাশি মঙ্গলবার রাতেই বেলতার চৈতাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৮ লিটার নিষিদ্ধ তরল মাদক কোডেইন মিকচার সহ আবু আলি মীরকে গ্রেপ্তার করেছে।গোপালনগর থানার পুলিশ জানিয়েছে রনবীর চন্দ্র মন্ডল এবং আবু আলি মীর অস্ত্র পাচারের সাথে যুক্ত। আবু আলির বিরুদ্ধে নদিয়া, হাসখালি থানা এলাকায় খুন,অস্ত্র পাচার, মাদক পাচারের অভিযোগ আছে৷ এর আগে সে জেলও খেটেছে। এদিন ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। ধৃতদের জেরা করে অস্ত্র পাচারের সাথে আর কেউ যুক্ত আছে কি না তাও জানার চেষ্টা করছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.