কাস্তে দিয়ে গলার নলি কেটে আত্মহত্যা করার চেষ্টা এক পৌড়ার
দি নিউজ লায়নঃ শুক্রবার নিজের বাড়িতে কাস্তে দিয়ে গলার নলি কেটে আত্মহত্যা করার চেষ্টা এক পৌড়া । ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার খিরাটি এলাকায় । স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় খিরাটি এলাকার বাসিন্দা শিখা মন্ডল ,তার বয়স ৬০ বছর ।,শুক্রবার হঠাৎই নিজের গলায় কাস্তে দিয়ে গলার নলি কেটে ফেলার চেষ্টা করে বলে স্থানীয়রা জানায়। দ্রুত স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে চন্দ্রকোনা গ্রামিণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই মহিলাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পুলিশ ও হাসপাতাল এর তরফ থেকে জানাযায় যে পারিবারিক অশান্তির কারণেই হয়তো ওই মহিলা নিজের গলার নলি কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল।কিন্তু কী কারণে আত্মহত্যার চেষ্টা তিনি করে ছিলেন তার পুরো বিষয়টি খতিয়ে দেখছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ।
যদিও ওই মহিলার দুই ছেলে ও বৌমা রয়েছে। কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসে তার প্রতিবেশীরা।খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় ওই মহিলার ভাই । কিন্তু তিনি ক্যামেরার সামনে কিছু না বললেও পারিবারিক অশান্তির জেরে বলে তিনি জানান। স্থানীয়রা জানান পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে যদিও ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক।

Post a Comment