জরুরি জীবনদায়ি ওষুধের বাক্সের আড়ালে নিষিদ্ধ নেশা সামগ্রী পাচার, ধৃত দুই ভাই
দি নিউজ লায়নঃ ওষুধের দোকানের আড়ালে ফের নিষিদ্ধ নেশা সামগ্রীর কারবার। শিলিগুড়িতে বসে সিকিমে রমরমিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ ও নেশা সামগ্রীর কারবারে ধৃত দুই ভাই। ভিন রাজ্যের মাদক কারবারির সূত্র ধরে সিকিম পুলিশের অভিযানে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার দুই ভাই মহম্মদ কামুল হুডা ও মহম্মদ মুরতাজ আলম। রবিবার সিকিম পুলিশের একটি টিম প্রধাননগর থানা পুলিশের সহায়তায় চম্পাসরী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি সিকিমের মাদক চক্রের বড় এক কারবারীকে হেফাজতে নেয় সিকিম পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই শিলিগুড়ি থেকে ওষুধের আড়ালে মাদক দ্রব্য পাচার চক্রের এই কারবারে বিষয়টি পুলিশের সামনে আসে। জানা গিয়েছে শিলিগুড়িতে দীর্ঘদিন যাবৎ ওষুধের দোকানের আড়ালে নিষিদ্ধ কাপ সিরাপ ও নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট মজুদ করে তা সিকিমে পাচার করতো এই দুই ভাই।ভারী পরিমানে মজুদ করে মূলত এই নেশা সামগ্রী পাহাড়ের পাচার করতো তারা। গাড়ি ভাড়ায় নিয়ে জরুরী ওষুধের বাক্সের আড়ালে প্যাকেটের নীচে নেশা দ্রব্য পাচার করা হতো।
শহরের মাদক দ্রব্যের হাত বদলের কারবারও রমরমিয়ে চলছিল। সোমবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে সিকিমে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য চলতি কয়েক মাসে শিলিগুড়ি শহরে পরপর বেশ কয়েকটি ওষুধের দোকানে গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ ও অত্যন্ত নিয়ন্ত্রিত শিডিউল ওষুধ সামগ্রীর মিলেছে। যা দিয়ে নেশার কারবার চলতো। প্রচুর নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি শহরের এই অসাধু ওষুধ বিক্রেতাদের গ্রেপ্তার করে পুলিশ।শহরের সমস্ত ওষুধের দোকান গুলির ওপর কড়া নজর রাখছে গোয়েন্দা বিভাগ।

Post a Comment