চাঁদড়া হাইস্কুল প্রাঙ্গনে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
দি নিউজ লায়নঃ সোমবার বিশ্ব আদিবাসী দিবসের পশ্চিম মেদিনীপুর জেলা স্তরের অনুষ্ঠানটি হয় মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া হাইস্কুল প্রাঙ্গনে । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া , সৌমেন মহাপাত্র , রাষ্ট্রমন্ত্রী শিউলী সাহা , হুমায়ুন কবির , বিধায়ক জুন মালিয়া , জেলা শাসক রশ্মি কোমল সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, জল সম্পদ মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া সহ উপস্থিত সকলেই সিধু কানু বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন সারা ভারতবর্ষের মধ্যে বাংলায় আদিবাসীদের উন্নয়নে যা কাজ করা হয়েছে আর কোন রাজ্যে তা হয় নি। আদিবাসীরা বাংলায় বঞ্চিত নয়। আদিবাসীদের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আদিবাসীদের জমি কেউ জোর করে কেড়ে নিতে পারবে না। তার জন্য বাংলায় আইন তৈরি করা হয়েছে। আদিবাসীদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আদিবাসীরা বাংলায় এখন আর বঞ্চিত নয় সারা ভারতবর্ষের মধ্যে আদিবাসীদের উন্নয়ন করে বাংলা নজির সৃষ্টি করেছে বলে তিনি বলেন ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদিবাসীদের পাশে রয়েছে আগামী দিনেও পাশে থাকবে ।কিছু মানুষ আদিবাসীদের ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে ।কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। কারণ আদিবাসীরা শান্তি ও উন্নয়ন চায় ।তারা হিংসা চায় না ।তাই তিনি বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।রাজ্যের জল সম্পদ মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন আদিবাসীদের জমির অধিকার ফিরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ।তাদের বাড়ি তৈরি করে দিয়েছে। তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। আদিবাসী ছেলেমেয়েদের অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পঠন পাঠন এর জন্য বিদ্যালয় তৈরি করা হয়েছে।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করা হয়েছে। বিভিন্ন কলেজে সাঁওতালি ভাষায় পড়াশুনা শুরু হয়েছে যা নজিরবিহীন বলে তিনি মন্তব্য করেন। ভারতবর্ষের অন্য কোন রাজ্যে আদিবাসীদের উন্নয়নে এভাবে কাজ করা হয় না। আদিবাসীরা বাংলায় বঞ্চিত নয়। আদিবাসীরাও মানুষ আমরাও মানুষ। এখানে জাতি-ধর্ম বিচার করে কাজ হয় না। এখানে কাজ হয় প্রতিটি মানুষের জন্য ।তাই তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়াও সোমবার আদিবাসী খেলাড় গাঁওতার উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের বিডিও অফিস সংলগ্ন তিলকাডিহি এলকায় তিলকা মাঝির মূর্তি প্রতিষ্ঠা করা হয়। উপস্থিত ছিলেন অর্জুন হেমব্রম , জানকিনাথ মান্ডি সহ আরো অনেকে।

Post a Comment