লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ আহত ২ - The News Lion

লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ আহত ২

 


দি নিউজ লায়নঃ  ফের রাজ্য সড়কে পথ দুর্ঘটনা। ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ২ জন, মৃত এক।রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের দেহাটি বাজার সংলগ্ন এলাকায়। গুরুতর জখম দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার সন্ধ্যায় তেমাথানির দিক থেকে একটি ডাম্পার আসছিল। অপরদিকে পটাশপুরের দিক থেকে একটি মালবোঝাই লরি তেমাথানি যাচ্ছিল। সেই সময়ে দেহাটি বাজার সংলগ্ন এলাকায় লরির ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পার চালক মহাদেব শীটের (২৩)। ঘটনায় গুরুতর আহত হয় লরির চালক ও খালাশি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমায়।


তারপর গুরুতর আহত লরির চালক ও খালাসিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনার পর তেমাথানি পটাশপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে যানজট মুক্ত করে। পুলিশের প্রাথমিক অনুমান দুটি গাড়ি দ্রুত গতিতে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সোমবার মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে। ওই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.