আচমকা অসম- বাংলা সীমান্ত পরিদর্শন কোচবিহার জেলা পুলিশ সুপারের
দি নিউজ লায়নঃ আচমকা কোচবিহার জেলার অসম বাংলা সীমান্তে পরিদর্শনে এলেন, কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। মঙ্গলবার সকাল 11 টা নাগাদ হঠাৎ বক্সিরহাট থানায় এসে উপস্থিত হন কোচবিহার জেলার নতুন পুলিশ সুপার সুমিত কুমার, সহ্ অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ ও একাধিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা যায়, কোচবিহার জেলার পুলিশ সুপার কে. কে কান্নান বদলি হওয়ার পরে কোচবিহার জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে মঙ্গলবার আচমকা, অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে বক্সিরহাট থানায উপস্থিত হন নতুন পুলিশ সুপার। থানায় বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি, বক্সিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ ঝাঁ কে সঙ্গে নিয়ে আসাম- বাংলা সীমান্ত সহ, বিশেষ গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শনে যান তিনি।

Post a Comment