বিএসএফ জওয়ানদের জালে ৯ টি বাংলাদেশী পাসপোর্ট সহ চালক এবং খালাসি - The News Lion

বিএসএফ জওয়ানদের জালে ৯ টি বাংলাদেশী পাসপোর্ট সহ চালক এবং খালাসি

 


দি নিউজ লায়নঃ  মাছ বোঝাই ট্রাক নিয়ে রপ্তানির জন্য বাংলাদেশে যাওয়ার সময় ৯ টি বাংলাদেশী পাসপোর্ট সহ চালক এবং খালাসিকে আটক করল বিএসএফের জওয়ানরা। বাংলাদেশী পাসপোর্ট সহ চালক এবং খালাসিকে তুলে দেওয়া হয়েছে পেট্রাপোল থানার পুলিশের হাতে। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ধৃত চালক সঞ্জয় দলুই এবং খালাসি রাকেশ ঘড়াই। এদের বাড়ি পুর্ব মেদিনীপুর জেলায়।


 মঙ্গলবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক।  পুলিশ সুত্রে জানা গেছে সোমবার রাতে মাছ বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে রপ্তানিতে যাওয়ার সময় গাড়ি চেকিং করছিলেন বি এস এফের জওয়ানরা। চেকিংয়ের সময় চালকের কেবিন থেকেই ৯ টি বাংলাদেশের পাসপোর্ট উদ্ধার করে বি এস এফ। চালক এবং খালাসিকে আটক করে তুলে দেওয়া হয়েছে পেট্রাপোল থানার পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে একসাথে এতগুলো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কিসের জন্য তারা বাংলাদেশে যাচ্ছিলেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.