মৌড়িগ্রাম পাম্পিং স্টেশনের সঙ্গে যুক্ত অয়েল ট্যাংকার পরিষেবার বন্ধ রাখার সিদ্ধান্ত - The News Lion

মৌড়িগ্রাম পাম্পিং স্টেশনের সঙ্গে যুক্ত অয়েল ট্যাংকার পরিষেবার বন্ধ রাখার সিদ্ধান্ত

 


দি নিউজ লায়নঃ  মৌড়িগ্রাম পাম্পিং স্টেশনের সঙ্গে যুক্ত অয়েল ট্যাংকার পরিষেবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো হাওড়া অয়েল ট্যাঙ্কার এসোসিয়েশন। যার কারণে শনিবার থেকে মৌড়িগ্রাম ইন্ডিয়ান অয়েল রিফিলিং সেন্টার থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। আশঙ্কা করা হচ্ছে এর ফলে আগামীদিনে তেলের সংকট দেখা দিতে পারে হাওড়া হুগলি, দুই ২৪ পরগনা, কলকাতা সহ নদীয়াতে। 


জানা গেছে সম্প্রতি হাওড়া আন্দুল ইন্ডিয়ান অয়েল নতুন করে টেন্ডার পাস করা হয়। যার কারণে শনিবার থেকে ৬০০ টি ট্যাংকার বসে যায়। এসোসিয়েশনের অভিযোগ কর্তৃপক্ষ কিছুদিন আগেই টেন্ডার অনুযায়ী প্রায় ৬০টি চুক্তিবদ্ধ তেলবাহী ট্যাংকার কে আচমকা বসিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় তাদের লোকাল ভাড়া ১৮০০ টাকা থেকে এক ধাপে ১২০০ তে নামানো হয়েছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এসোসিয়েশনের অভিযোগ মৌড়ির এই স্টেশন থেকে ধাপে ধাপে তেল রিফিল করার প্রক্রিয়া বন্ধ করে দিতে চাইছে কর্তৃপক্ষ। 


 তারই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলেন ওয়েস্টবেঙ্গল ট্যাংকার অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অয়েলের পাশাপাশি অন্যান্য সমস্ত ইউনিয়নের পক্ষ থেকেও প্রতিবাদে সামিল হন। তবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা আশাবাদী কর্তৃপক্ষ সহমর্মিতার সঙ্গে গাড়ি বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবেন। পাশাপাশি তাদের আরও দাবি গাড়ির পুরনো ভাড়া তাদেরকে বাড়াতে হবে। তাদের এই সমস্ত দাবি মিটলে তবেই তারা ট্যাংকার চালাতে সক্ষম হবে বলে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.