খেলোয়াড়দের উৎসাহিত করতে ঝাড়গ্রামের খেলার মাঠে সামিল হলেন দেবনাথ হাঁসদা
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম পৌরসভার ১৮নম্বর ওয়ার্ডের রাজকলেজ কলোনী এলাকার অরুণোদয় ক্লাবের উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও শুক্রবার দুইদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ।মোট ১৬ টি দল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শনিবার বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা ও মহিলা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভানেত্রী নিয়তি মাহাতো, সমাজসেবী মধুসূদন সিংহ সহ আরো অনেকে। ফাইনাল খেলায় জয়ী ও বিজয়ী দলের অধিনায়ক দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিধায়ক দেবনাথ হাঁসদা। পুরস্কার তুলে দেওয়ার পর তিনি তার ভাষণে বলেন করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন খেলাধুলা বন্ধ ছিল ।ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে সবকিছুই।
তাই মাঠে ফিরছে খেলোয়াড়রা। তিনি সমস্ত খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং মাঠে আসার প্রতিটি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন ফুটবল খেলার মাঠে এত মানুষ সামিল হয়েছেন তা ভাবতে পারছিনা। করোনা পরিস্থিতির জন্য প্রতিটি মানুষই মুখে মাস্ক ব্যবহার করেছেন যা দেখে তিনি খুশি। তিনি ফুটবল খেলার আয়োজন করায় অরুণোদয় ক্লাবের সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে করোনা পরিস্থিতির জন্য সকলকে মাস্ক ব্যবহার করার আহ্বান জানান।

Post a Comment