নতুন লুকে নেট দুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন কিয়ারা - The News Lion

নতুন লুকে নেট দুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন কিয়ারা

 


দি নিউজ লায়নঃ  ননতুন লুকে নেট দুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন কিয়ারা। প্রচারণার একটি ছবি প্রকাশ্যে আসে যেখানে একরঙা লেহেঙ্গাতে তাকে অসম্ভব সুন্দর লাগছিল। একটি খোঁপা, ছোট্ট টিপ, চোখে কাজল দিয়ে মোহনীয় কিয়ারা। অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা নানা কমেন্টে প্রশংসা করেছেন।  আগামী ১২ আগস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘শেরশাহ’।


 ছবিতে তার বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। এই ছবির ট্রেলার লঞ্চের দিন অফ হোয়াইট শাড়িতে নজর কেড়েছিলেন নায়িকা। পোস্ট করেছিলেন সেই ছবিও।  ‘শেরশাহ’ ছাড়াও কিয়ারাকে এরপর দেখা যাবে ‘যুগ যুগ জিও’ ও ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায়। কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুল ভুলাইয়া ২’ণ্ডতে কিয়ারাকে দেখা যাবে। সিনেমাটি আগামী ১৯ নভেম্বর মুক্তি পাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.