দাবানল মোকাবিলায় ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী - The News Lion

দাবানল মোকাবিলায় ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

 


দি নিউজ লায়নঃ  গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস দাবানল মোকাবিলায় ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন। এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, ‘মানুষ হিসেবে যা করা সম্ভব, তার অনেক কিছুই হয়তো আমরা করেছি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যথেষ্ট পদক্ষেপ নিতে পারিনি।’  গ্রিসের দাবানল ভয়ংকর রূপ ধারণ করেছে। দেশটির এভিয়া দ্বীপের পাইন গাছের জঙ্গলের একটা বড় অংশে আগুন জ্বলছে। 


অনেক বাসিন্দা ও পর্যটককে দ্বীপটি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এভিয়ার উত্তর অংশের দাবানলের আগুন সৈকতের গ্রামগুলোর দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গ্রিসের নাগরিক সুরক্ষাবিষয়ক উপমন্ত্রী নিকোস হার্দালিয়াস। আগুন নেভাতে অগ্নিনির্বাপণকর্মীদের পাশাপাশি এক ডজনের বেশি উড়োজাহাজ ও হেলিকপ্টার কাজ করছে।  সূত্রের খবর, দাবানল ইস্যুতে টেলিভিশনে দেওয়া ভাষণে গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের ঘরবাড়ি বা সম্পদ পুড়েছে, তাদের কষ্ট আমি বুঝি। এক অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।’ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.