যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দরে প্রবেশ করছে তালিবানের বিশেষ বাহিনীর যোদ্ধারা - The News Lion

যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দরে প্রবেশ করছে তালিবানের বিশেষ বাহিনীর যোদ্ধারা

 


দি নিউজ লায়ন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন, FAA ( Federal Aviation Administration ) সোমবার জানায়, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর, কাবুল বিমানবন্দরে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল না থাকায়, FAA'র আগাম অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রের অসামরিক বিমানের ওই দেশটির ওপর দিয়ে উড়ান নিষিদ্ধ করা হয়েছে।


  FAA এক বিবৃতিতে জানায়, "একই সঙ্গে এয়ার ট্রাফিক ব্যবস্থা, আফগানিস্তানে কার্যকরী অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুপস্থিতি এবং নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায়, যুক্তরাষ্ট্রের অসামরিক বিমান সংস্থা, পাইলট এবং যুক্তরাষ্ট্রে রেজিস্ট্রিকৃত বিমানগুলিকে বেশির ভাগ আফগানিস্তানের যে কোনো উচ্চতায় চলাচল নিষিদ্ধ করা হচ্ছে । 


 এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী জানায় আফগানিস্তান থেকে লক্ষ লক্ষ লোকের উদ্ধারের সুবিধার্থে তারা কাবুল বিমান বন্দরের বিমান চলাচলের দায়িত্ব গ্রহণ করছে।  FAA কর্তৃপক্ষ জানান, "যুক্তরাষ্ট্রের অসামরিক বিমান সংস্থাগুলি সুদূর উত্তরাঞ্চলীয় সীমান্তের নির্দিষ্ট এলাকা দিয়ে অতি উচ্চ জেট-রুট ব্যবহার অব্যাহত রাখতে পারবেন। যুক্তরাষ্ট্রের যে কোনো অসামরিক বিমান সংস্থাকে আফগানিস্তানের আকাশে প্রবেশ করতে বা বেরিয়ে যেতে FAA ‘র আগাম অনুমতি নিতে হবে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.