দিদির উপরে ভরসা রাখলে তালিবানের গুলি কপালে আছে, দিলীপ - The News Lion

দিদির উপরে ভরসা রাখলে তালিবানের গুলি কপালে আছে, দিলীপ

 


দি নিউজ লায়নঃ  মোদি হ‍্যায় তো মুমকিন হ‍্যায়, তিনি যখন আছেন সবাইকে তিনি ফিরিয়ে আনবেন দেশে,কোরোনার সময় প্রায় ৭০ লক্ষ মানুষকে তিনি দেশে ফিরিয়ে এনেছিলেন। মোদীর উপরে ভরসা রাখুন, দিদির উপরে ভরসা রাখলে তালিবানের গুলি কপালে আছে। লক্ষ লক্ষ ভ্যাকসিন রাজ্যে আসছে ভাইরা তার কালোবাজারি করে যাচ্ছে ভ‍্যাক্সিন নিয়ে, কালোবাজারি বেড নিয়ে, কালোবাজারি ইনজেকশন নিয়ে, কালোবাজারি পিপি কিট নিয়ে ,কালোবাজারি সবকিছুতেই ভাইরা কালোবাজারি করে বেড়াচ্ছে।


 বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে এসে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি আরও বলেন ভোটের সময় মমতা ব্যানার্জি ও তার পার্টি অনেক মিথ্যা কথা বলেছে যারা আইন ভেঙেছেন তারা অবশ্যই শাস্তি পাবেন আদালতের উপর উনার ভরসা আছে।  মমতা ব্যানার্জির সরকার মাদার ডিয়ারি চালু করতে চলেছে, সেই নিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন আগে মেট্রো ডেয়ারি ছিল সেটা তো লুটেপুটে খেয়েছে ,এখন আবার মাদার ডেয়ারি করছে, সেটাও লুটে খাবে।


 সিন্ডিকেটের রাজনীতি বন্ধ হোক, বাংলার গরীব সাধারন মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি, গরিব মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছেন ৫০০ টাকার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে চাপাচাপি করে মারা যাচ্ছেন,অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে সেটাই উনি জানেন না, মোদীজি কে  দেখুন ১২ কোটি কিষান ২০০০ টাকা পেয়ে যাচ্ছেন সরাসরি একাউন্টের মাধ্যমে, কাউকে লাইনে দাঁড়িয়ে টাকা নিতে হচ্ছে না।


 বাঙালি সমাজকে ভিখারি বাণীয়ে দিয়েছেন উনি, দুয়ারে দাঁড়িয়ে ৫০০ টাকার জন্য,কারুর জমিদারি টাকা নয় যে তিনি এই ভাবে মানুষকে অসম্মান করে লাইনে দাঁড় করিয়ে দেবেন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কেন,এই টাকা সরাসরি একাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে না ৫০০ টাকার জন্য সরল মানুষকে ভিক্ষার ঝুলি নিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে পুলিশের ডান্ডা খেতে হচ্ছে, কেন লাইনে দাঁড়াবে ইনারা, শুধু রাজনীতি করে সব ব্যাপারে ইনাদের রাজনীতি মানুষকে সম্মান দিতে জানেন না।মোদি জনধন একাউন্ট খুলে দিয়ে সেই একাউন্টের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষের একাউন্টে পৌঁছে দিচ্ছেন। শৌচালয় টাকা, কিষাণ সম্মান নিধি টাকা ,বিভিন্ন ভাতার টাকা সব সাধারণ মানুষের একাউন্টে পৌছে যাচ্ছে কাউকে তো লাইনে দাড়াতে হচ্ছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.