IPS অফিসারের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
দি নিউজ লায়নঃ ভুয়ো IPS অফিসারের ছড়াছড়ি।এবার গোটা রাজ্যের সঙ্গে জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুরে পাওয়া গেল ভুয়ো IPS অফিসারের পরিচয়।ঘটনাক্রমে জানা যায় যে মেদিনীপুর শহরের লাইব্রেরী রোডের বাসিন্দা সৌম্য মুখার্জি নামে এই যুবক নিজেকে আইপিএস পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছে চাকরি দেওয়ার নামে টাকা তোলেন।তাছাড়া লোন পাইয়ে দেওয়ার নামে এবং বড় অফিসারের সঙ্গে যোগাযোগ রয়েছে এই প্রতিশ্রুতি দিয়ে নানা রকম সরকারি কাজকর্ম করার অভিযোগ উঠেছিল কয়েকদিন ধরে।এরপরই গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন।
বুধবার রাতেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে নিয়ে এই দিন সাংবাদিক বৈঠক করে যাবতীয় তথ্য তুলে ধরেন পুলিশ সুপার দিনেশ কুমার। মূলত প্রায় এক বছর ধরে নিজেকে IPS পরিচয় দিয়ে এই ব্যাক্তি বিভিন্ন জনের কাছ থেকে টাকা তুলছিল।এছাড়াও বড় এমাউন্টে সরকারি আধিকারিক এর সঙ্গে যেকোনো সমস্যার সমাধান করা এই যোগ সূত্র হিসেবে কাজ করার অভিযোগ ছিল।
এর ফলে কয়েক দিন ধরেই এই অভিযোগের সরগরম জেলা প্রশাসন।অবশেষে অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। এইদিন অভিযুক্তের কাছ থেকে আইপিএস লেখা একটি ব্যাচ,পরিচয় পত্র, একটি বন্দুক রাখার উদ্ধার হয়েছে। অন্যদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহর জুড়ে।

Post a Comment