বাবা মায়ের সাথে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু এক শিশুর - The News Lion

বাবা মায়ের সাথে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু এক শিশুর

 


দি নিউজ লায়নঃ  বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার ঘাগরা জলপ্রপাত এলাকায়। মৃত শিশুর নাম সমৃদ্ধ দাস, তার বয়স ৮ বছর,সে স্থানীয় নার্সারি স্কুলে পড়াশুনা করতো। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের দত্তপাড়া এলাকায় । মঙ্গলবার তার বাবা-মা ও পরিবারের অন্যান্য দের সাথে বারুইপুর থেকে ঝাড়গ্রামে বেড়াতে আসে। তারা ঝাড়গ্রাম এর একটি বেসরকারি অতিথি নিবাসে ছিল। 


সেখান থেকে বৃহস্পতিবার তারা গাড়িতে করে বেলপাহাড়ীর কয়েকটি এলাকা ঘুরে দেখে। এরপর তারা যায় ঘাগরা জলপ্রপাত এলাকায়। সেখানে যখন তারা ঘুরে দেখছিল সেই সময় কোনোক্রমে পা ফস্কে  সমৃদ্ধ দাস ঘাগরা জলপ্রপাতে পড়ে যায় ।এরপর তাকে উদ্ধার করার জন্য তার বাবা সুশান্ত দাস নেমে পড়ে। কিন্তু জলের এত স্রোত ছিল যে সমৃদ্ধ দাস কে উদ্ধার করা তার বাবার পক্ষে সম্ভব হয়নি। কোনক্রমে তার বাবা প্রাণে বাঁচলে ও শিশুটি কে বাঁচানো যায়নি।


 স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পাথরের লকেটে আটকে থাকা ওই আট বছরের শিশুকে উদ্ধার করে। এরপর তাঁর পরিবারের লোকেরা দ্রুত  তাকে হাসপাতালে নিয়ে আসে । কিন্তু ডাক্তারবাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করে ।যার ফলে তার পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়েন। বেড়াতে এসে এমন ঘটনা ঘটবে তারা স্বপ্নেও ভাবতে পারেনি। 


বেলপাহাড়ি থানার পুলিশ ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝারগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় ।তবে ওই ঘটনার পর তার বাবা ও মা কথা বলার মতো অবস্থায় নেই। তারা কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটি খুবই মর্মান্তিক যার ফলে ওই ঘটনার পর ঘাগরা এলাকায় শোকের ছায়া নেমে আসে। যেখানে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন পর্যটকরা বেড়াতে আসেন সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটায় রীতিমত অবাক হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.