ফের যোগবানি এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণে টিয়া উদ্ধার - The News Lion

ফের যোগবানি এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণে টিয়া উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  ফের কলকাতাগামী যোগবানি এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণে টিয়া পাখি উদ্ধার করলো মালদা টাউন স্টেশন জিআরপি। মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে কলকাতাগামী যোগবানি এক্সপ্রেস ট্রেনটি এসে পৌঁছাতে অভিযান চালায় জিআরপি'র কর্তারা। ওই ট্রেনের একটি সংরক্ষিত কামরা থেকে উদ্ধার হয় প্রায় ১২৪টি বিভিন্ন প্রজাতির টিয়া পাখি। যদিও এই ঘটনায় কোনো পাচারকারীকে গ্রেফতার করতে পারে নি জিআরপি'র কর্তারা । তবে রেল পুলিশের প্রাথমিক অনুমান যোগবানি এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় অভিযান চালানোর সময় সুযোগ বুঝেই পাখি পাচারকারী দল পালিয়ে গিয়েছে । তবে এগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে জিআরপি। 


মঙ্গলবার রাতেই উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ওই টিয়া পাখিগুলি মালদা বনদপ্তরের হাতে তুলে দিয়েছে মালদা টাউন স্টেশনের জিআরপি কর্তারা। মালদা টাউন স্টেশন জিআরপি সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডাউন কলকাতাগামী যোগবানি এক্সপ্রেসের  এস-৪  সংরক্ষিত কামরা থেকে চারটি খাঁচা সমেত মোট ১২৪ টিয়া পাখি উদ্ধার করে মালদা টাউন স্টেশনের জিআরপি। তবে পুলিশের আসার আগেই অভিযুক্ত পাচারকারী পালিয়ে যায়। এদিকে রাতেই মালদা টাউন জিআরপি থানার আধিকারিকরা বনদপ্তর হাতে উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি তুলে দেয়। উদ্ধার হওয়া ১২৪ টিয়াপাখির গুলির মধ্যে একটি টিয়া পাখি খাঁচার ভিতর মারা যায়। বন দপ্তরের মালদা রেঞ্জের আধিকারিক সুজিত কুমার চ্যাটার্জী জানিয়েছেন, কয়েকদিন আগে কাঠিয়ার থেকে যোগবানি এক্সপ্রেস এক হাজারেরও বেশি টিয়া পাখি পাচার করার সময় সেগুলো উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পরেই আবারো ওই ট্রেন থেকে বিপুল পরিমাণ টিয়াপাখি উদ্ধার হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায় নি। উদ্ধার হওয়া টিয়াপাখিগুলি মালদার আদিনা ফরেস্ট ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.