এক সময়কার সিপিআইএম নেতারাই এখন বিজেপিতে গিয়ে ফের উত্তরবঙ্গকে অশান্ত করার চক্রান্ত করছে, রবীন্দ্রনাথ - The News Lion

এক সময়কার সিপিআইএম নেতারাই এখন বিজেপিতে গিয়ে ফের উত্তরবঙ্গকে অশান্ত করার চক্রান্ত করছে, রবীন্দ্রনাথ

 


দি নিউজ লায়নঃ  এক সময়কার সিপিআইএম নেতারাই এখন বিজেপিতে গিয়ে ফের উত্তরবঙ্গকে অশান্ত করার চক্রান্ত করছে। বুধবার কোচবিহার মা ভবানী চৌপথী এলাকায় দলের জেলা কার্যালয়ে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল  রাজ্য সহ সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি সাংবাদিকদের তিনি জানান, ১৯৮৮ সালের ৪ আগস্ট ভেজাল তেল খেয়ে অসুস্থ হয়ে পড়াদের সুচিকিৎসার দাবিতে কোচবিহারে আন্দোলন করতে গিয়ে তৎকালীন পুলিশের গুলিতে নিহত হন রবীন, বিমান ও হায়দার।


 তাঁদের প্রত্যেক বছর শ্রদ্ধা জানানো হয়। ওই সময় যে সিপিএম নেতারা অশান্তি সৃষ্টি করেছিল। তারাই আজ বিজেপিতে গিয়ে বঙ্গভঙ্গের কথা বলে উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছে। এর বিরুদ্ধে তৃণমূল জেলা জুড়ে আন্দোলন গড়ে তুলবে। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের শহীদ শ্রদ্ধা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বাবু ছাড়াও বিধায়ক জগদীশ বসুনিয়া, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ সহ জেলার বেশ কয়েকজন প্রথম সারির নেতা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.