গৃহপরিচারিকাদের দক্ষতা বৃদ্ধি করতে শুরু হলো প্রশিক্ষণ শিবির - The News Lion

গৃহপরিচারিকাদের দক্ষতা বৃদ্ধি করতে শুরু হলো প্রশিক্ষণ শিবির

 


দি নিউজ লায়নঃ  গৃহপরিচারিকাদের দক্ষতা বৃদ্ধি করতে শুরু হলো প্রশিক্ষণ শিবির। এটা এই রাজ্যে প্রথম। অভিনব এই ধরনের কর্মসূচি শুরু করছে রাজ্যের শ্রমদপ্তর। বুধবার কামালগাজির জয় হিন্দ অডিটোরিয়াম এই কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধক ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি ও শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। এই ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রম দপ্তরের আধিকারিকরা। 


রাজ্য সরকারের উদ্যোগে এই কর্মসূচী নেওয়া হয়েছে। বহু পরিচারিকার ওপরে বাড়ির দায়িত্ব ন্যস্ত করে গৃহকর্তারা ও কর্ত্রীরা চলে যান তাঁদের কাজে।তার মধ্যে অনেকে পরিচারিকাই আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত নন ।ফলে তাদের কাজে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই পরিচারিকাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এবং তাঁদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে শ্রম দপ্তরের তরফ থেকে কলকাতা ও আশেপাশে বিভিন্ন শহরতলী শহরের এই প্রশিক্ষণ শিবির করা হবে। এদিন তার উদ্বোধন হল জয় হিন্দ অডিটোরিয়ামে। 


মন্ত্রী আরো বলেন, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার বিভিন্ন শহরে পর্যায় ক্রমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মূলতঃ এদিন যে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হলো তাতে এটা একটা নতুন উদ্যোগ শ্রম দপ্তরে পক্ষ থেকে শুরু করা হলো। অধ্যক্ষ বিমান ব্যানার্জি জানান, পরিচারিকাদের ঠিকমতো মর্যাদা ও শ্রমের মূল্য দেওয়া হয় না। পরিচারিকারা আধুনিক যন্ত্রোপাতি ব্যবহার করতে পারছেন না। তাই রাজ্য সরকারের তরফ থেকে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগকে সাধুবাদ জানাই।


       এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে এসে আভা দাস, ভোলা মাইতি, কমলা মন্ডল বলেন, এইভাবে প্রশিক্ষণ আগে কখনো পাইনি। এই প্রশিক্ষণ পেয়ে আমাদের কাজের মান আরো বেড়ে গেল। সরকারের এই কাজে আমরা ভীষণ খুশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.