বামেদের গণ ডেপুটেশন - The News Lion

বামেদের গণ ডেপুটেশন

 


দি নিউজ লায়নঃ গণ ডেপুটেশনহাওড়া জেলা বামফ্রন্টের ডাকে জলনিকাশি ব্যবস্থা সহ নাগরিক সমস্যা সমাধানে পুরনিগমের চরম ব্যর্থতার প্রতিবাদে বুধবার বিকেলে হাওড়া পুরনিগমে গণ ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এদিন হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে জমায়েতের পর মিছিল করে বাম কর্মী সমর্থকেরা হাওড়া পুরনিগমের গেটের সামনে এলে পুলিশ তাদের আটকায়। 


পুরসভার মেন গেট বন্ধ রেখে আগেভাগেই প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল সেখানে। বাম নেতৃত্ব সেখানেই মাইকে বক্তব্য রাখেন। পরে বামেদের তরফ থেকে এক প্রতিনিধি দল পুরসভায় এসে ডেপুটেশন দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.