শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ভ্যাকসিন - The News Lion

শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ভ্যাকসিন

 


দি নিউজ লায়নঃ  করোনা সংক্রমণ রোধে করোনা সুরক্ষা বিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন নেওয়াটা অত্যন্ত জরুরী। যদিও ভ্যাকসিনের যোগান কম থাকায় অনেকেই এখনও ভ্যাকসিনের আওতায় আসতে পারেনি। বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের অনেকেই এখনো ভ্যাকসিন না নেওয়ায় চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। আর প্রশাসনের এই চিন্তা দূর করতে এবার এগিয়ে এলো উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স। 


রাজ্য সরকারের এম এস এম ই এন্ড টি দপ্তর এবং উলুবেড়িয়া চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। বুধবার উলুবেড়িয়ার রঘুদেবপুরে তৃতীয় দফার এই কর্মসূচির উদ্বোধন করলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি তমাল ঘোষাল, সাধারণ সম্পাদক প্রবীর রায়।


এদিন তমাল ঘোষাল জানান শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে কর্মীরা কাজ করতে আসে। সেক্ষেত্রে এই সব এলাকায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা প্রবল। আর সেই কারণেই আমরা এই সব শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছি। প্রবীর রায় জানান তিন দফায় আমরা দুই হাজার কর্মীকে ভ্যাকসিন দিয়েছি আগামী কয়েকদিনের মধ্যে আরো চার হাজার মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।


অন্যদিকে বিশেষ শিবিরে ভ্যাকসিন পাওয়ায় খুশি মানুষদের বক্তব্য কাজের দিনে স্বাস্থ্যকেন্দ্রের লাইন দিয়ে দাঁড়িয়ে ও ভ্যাকসিন না পাওয়ায় দুশ্চিন্তায় ছিলাম। আজ সেই দুশ্চিন্তা দূর হলো। অপরদিকে উলুবেড়িয়া চেম্বার অব কমার্সের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুই বিধায়ক। তাদের মতে এই ধরনের উদ্যোগ সমাজে নতুন বার্তা দেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.