ঘটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করল দেব
দি নিউজ লায়নঃ ঘাটালের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায় রয়েছে। বহু মানুষ উঁচু জায়গায় রয়েছেন, আবার অনেকে বাড়ির ছাদে ও আশ্রয় নিয়েছেন ।বেশ কিছু মানুষকে উদ্ধার করে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণশিবিরে রাখা হয়েছে ।বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত ঘাটালের অজবনগর সহ বেশ কিছু এলাকায় নৌকায় চেপে ঘুরে দেখেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। সাংসদ দেব এর সাথে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা তৃণমূলের জেলা সভাপতি পিংলার বিধায়ক অজিত মাইতি, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজি, সাংসদ প্রতিনিধি রাম পদ মান্না, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ আরো অনেকে। নৌকায় চেপে সাংসদ দেব বন্যা কবলিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন।
বেশ কিছু এলাকায় বন্যা দুর্গত মানুষদের হাতে তিনি খাদ্য সামগ্রী তুলে দেন । তিনি বন্যা কবলিত মানুষের পাশে রয়েছেন বলে দুর্গত মানুষদের আশ্বাস দেন।সাংসদ দেব বলেন ঘাটাল এর বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘাটালের বন্যাকবলিত এলাকা গুলি তিনি ঘুরে দেখেছেন ।বিস্তারিত রিপোর্ট তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন। সেই সঙ্গে তিনি বলেন যদি ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়িত হতো তাহলে ঘাটাল মহকুমার মানুষকে এভাবে বন্যার জলে ডুবে থাকতে হতো না। আমি লোকসভায় ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়নের দাবি জানিয়েছি।
আবারো দাবি জানাব। তিনি বলেন আমি একজন সাংসদ নয় আমি একজন সাধারন মানুষ হিসাবে ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকরী করার জন্য আবার সংসদে দাবি জানাবো। কেন্দ্র সরকার ইচ্ছা করলে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারতো।কিন্তুকেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি। রাজ্য সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সহযোগিতা না করায় ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ করা সম্ভব হয়নি। তবে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়নের দাবিতে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব । সেই সঙ্গে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে বানভাসি মানুষদের সাথে কথা বলেন, তাঁদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন । তিনি ঘাটালের দুর্গত মানুষদের বলেন আপনারা ভয় পাবেন না ,চিন্তা করবেন না, আপনাদের পাশে রাজ্য সরকার আছে ।প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সব রকমের সহযোগিতা করা হবে।

Post a Comment