আজ স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্মবলিদান দিবস
দি নিউজ লায়নঃ ১১ আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্মবলিদান দিবস। এই উপলক্ষে শিবপুরের বি.গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার সকালে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বি গার্ডেনের প্রধান তোরণের সামনে উদ্যোক্তারা শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। অনুষ্ঠানে ডঃ এইচ বি সিং, ডঃ অশোক সামন্ত, দেবাশিস রায়, পরমেশ বন্দ্যোপাধ্যায়, রাকেশ মালু, ডঃ তরুণ সিংহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment