পড়াশুনার সামগ্রিক-এর জন্য বিজয় ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে পুরস্কার হিসেবে নগদ কুপন - The News Lion

পড়াশুনার সামগ্রিক-এর জন্য বিজয় ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে পুরস্কার হিসেবে নগদ কুপন

 


দি নিউজ লায়নঃ খেলা দিবসে উদযাপনে সবুজ সাথী সাইকেলে সওয়ার হয়ে শিলিগুড়ির রাজপথে নামতে বলেছে কয়েকশো ছাত্রছাত্রী। মঙ্গলবার শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা যুব তৃণমূল সভাপতি কুন্তল রায় জানান ১৬ই আগস্ট জেলাজুড়ে খেলা দিবস উদযাপন করা হবে। ৩৭নাম্বার ওয়ার্ড তৃণমূলের তরফে এক অভিনব আয়োজন করা হয়েছে।


 এবং সকাল ৭টার সময় ফারাবাড়ী থেকে ঘুঘুমারি স্কুল ময়দান পর্যন্ত সবুজ সাথী সাইকেল রেস অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে ছাত্রছাত্রীরা অংশ নেবে। ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে নগদ পুরস্কার  রাখা হয়েছে। বিজয়ীদের ৫০০০-২০০০টাকা পর্যন্ত নগদ পুরস্কার কুপন দেওয়া হবে। এছাড়াও স্বর্গীয় বকুল সহর স্মৃতিতে চ্যাম্পিয়ন ট্রফি ও সুমিতা সাহা স্মৃতিতে রানার্স ট্রফি রয়েছে। 


যুব সভাপতি কুন্তল রায় জানান কোভিড পরিস্থিতিতে বহু পরিবার নানা সমস্যার মধ্যে রয়েছে। তাই ছাত্রছাত্রীদের হাতে নগদ পুরস্কার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে তারা এই পুরস্কার কুপন  দিয়ে পড়াশোনার সামগ্রী ক্রয় করতে পারে। তিনি বলেন এদিনের অনুষ্ঠানে জেলার সমস্ত তৃণমূলের বিশিষ্ট নেতৃত্বরা উপস্থিত থাকবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.