মাটির দেওয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু - The News Lion

মাটির দেওয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

 


 দি নিউজ লায়ন; বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ মাটির দেওয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটে। দুর্ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড় থানার ১০নম্বর জোগারডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জোগারডাঙ্গা গ্রামের।মৃত স্বামী স্ত্রীর নাম হল দুলাল পাল ,তার বয়স ৬৫ বছর ও তার স্ত্রী সাধনা পাল, তার বয়স ৬০ বছর। স্থানীয় সূত্রে জানা যায় যে বৃহস্পতিবার ভোর  রাত তিনটে নাগাদ হুড়মুড় করে মাটির দেওয়াল চাপা পড়ে যায় ঘুমন্ত অবস্থায় থাকা দুলাল পাল ও তার স্ত্রী সাধনা পাল এর উপর।দেওয়াল ভেঙে পড়ার শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ শুরু করে।


  কিন্তু ঘটনাস্থলেই দুইজন মারা যায় ।খবর পেয়ে ঘটনাস্থলে  বৃহস্পতিবার সকালে জোগারডাঙা  গ্রামে যায় গড়বেতা দুই নম্বর ব্লকের বিডিও কৃষ্ণ নির্মাল্য ভট্টাচার্য্য ও গড়বেতা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে, গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা,জেলা পরিষদের সদস্য চন্দন সাহা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত দুলাল পাল ও তার স্ত্রী সাধনা পালের মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় ।ওই এলাকার নির্বাচিত জেলা পরিষদের সদস্য চন্দন সাহা বলেন ঘটনাটি খুবই দুঃখজনক ।তিনি তার পরিবারকে সমবেদনা জানান এবং তিনি প্রশাসনের আধিকারিকদের কাছে ওই পরিবারকে যাবতীয় সাহায্য করার আবেদন জানান । 


বিধায়ক উত্তরা সিংহ হাজরা দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুই জনের পরিবারবর্গ কে সমবেদনা জানান এবং  তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।  ঘটনাস্থলে গিয়ে ভিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃত দুই জনের পরিবারকে যাবতীয় সাহায্য করার আশ্বাস দেন ।তারা বলেন ঘটনাটি দুঃখজনক ও মর্মান্তিক। স্থানীয় বাসিন্দারা বলেন ওই দম্পতি মাটির বাড়িতে থাকতেন ।একটানা বৃষ্টির ফলে দেওয়ালের ধারে জল লেগে গিয়েছিল। যার ফলে দেওয়ালটি হুড়মুড় করে ঘুমন্ত অবস্থায় ওদের দুজনের উপর পড়ে যায়।ঘুমন্ত অবস্থায় থাকায় ওরা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেনি। তাই দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী  দুইজনের মৃত্যু হয় বলে  স্থানীয়রা জানান । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে জোগারডাঙ্গা  এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.