সরডিহা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ - The News Lion

সরডিহা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

 


 দি নিউজ লায়ন;  ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সরডিহা গ্রাম পঞ্চায়েত এর ক্ষমতায় রয়েছে বিজেপি। ওই গ্রাম পঞ্চায়েত এর মোট দশ টি আসনের মধ্যে নটি আসনে জয়লাভ করে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রজনীকান্ত মাহাতো অভিযোগ করে বলেন তার পাথরি সংসদে কেবলমাত্র  বিজেপি সমর্থক হয় ১১ জন বিজেপি কর্মী কে বাংলা আবাস যোজনা প্রকল্প এর বাড়ি দেওয়া হয়েছে। অথচ তৃণমূল কংগ্রেসের সমর্থক একজনকে বাংলা আবাস যোজনা প্রকল্প এর বাড়ি যাওয়া হয়নি ।প্রধান নমিতা রায় কে লিখিতভাবে সমস্ত কিছু জানানো হয়েছে ।এমনকি ঝাড়গ্রাম ব্লকের বিডিও কে বিষয়টি জানানো হয়েছে লিখিতভাবে।


 কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত পাথরি সংসদের একজন কেও বাংলা আবাস যোজনা প্রকল্প এর বাড়ি দেওয়া হয়নি। তাই গ্রামবাসীরা বৃহস্পতিবার বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি না পেয়ে সরডিহা গ্রাম পঞ্চায়েত অফিসের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ।যার ফলে ওই গ্রাম পঞ্চায়েতের কাজ কর্ম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ওই এলাকার গ্রামবাসীদের দাবি বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান নমিতা রায় এখানে দলবাজি শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বাংলা আবাস যোজনা প্রকল্প এর বাড়ি দিচ্ছেন না । অথচ যাদের বাড়ির প্রয়োজন নেই তারা বিজেপি সমর্থক  বলে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ওই এলাকার গ্রামবাসীরা সরডিহা গ্রাম পঞ্চায়েতএর কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বলে তারা জানান। তৃণমূল কংগ্রেসের নেতা হেমন্ত মাহাতো বলেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণভাবে দলবাজি শুরু করেছে। 


তৃণমূলের একমাত্র নির্বাচিত পঞ্চায়েত সদস্যর এলাকায় বাংলা আবাস যোজনা প্রকল্প এর বাড়ি তৃণমূল কর্মীদের একটি ও দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। তাই গ্রামবাসীরা ওই বিক্ষোভ শুরু করেছে বলে তিনি জানান। তবে গ্রাম পঞ্চায়েতের প্রধান  নমিতা রায় এর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ও তিনি ফোন তুলেন নি, যার ফলে তার সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে সরডিহা গ্রাম পঞ্চায়েত কার্যালয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.