মঙ্গলকোটের তৃনমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার 1 - The News Lion

মঙ্গলকোটের তৃনমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার 1

 


দি নিউজ লায়ন;  মঙ্গলকোটের তৃনমূল নেতা অসীম দাস খুনের ঘটনায় একজনকে সি আই ডি গ্রেফতার করলো। ধৃতের নাম  রফিক সেখ (৪৫)। মঙ্গলকোটের কোটালঘোষ গ্রামে তার বাড়ি। সিআইডি সূত্রে জানা যায়, বুধবার রাতে আউশগ্রামের ফতেপুর গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গুসকরা ফাঁড়ির পুলিশের সাহায্য নিয়ে সিআইডির একটি দল কোটালঘোষ গ্রামে হানা দিয়ে রফিককে গ্রেফতার করে। তবে  রফিককে গ্রেফতার করতে পুলিশকে বেগ পেতে হয়। আউশগ্রাম থানার  ফতেপুর এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে তিনটি ছাদ টপকে পালানোর চেষ্টায় ছিল রফিক। শেষে একটি পুকুরে কচুরিপানার আড়ালে লুকিয়ে পড়ে।


 তবে পুকুরটিকে ঘিরে রেখে সেখান থেকে রফিককে পাকড়াও করা হয়। গত ১২ জুলাই সন্ধ্যা  সাতটা নাগাদ তৃণমূল নেতা  অসীম দাস কাশেমনগর বাজার থেকে  বাড়ি ফেরার সময় সিউর মোড়ে দুষ্কৃতকারীদের গুলিতে খুন হয়। ওই ঘটনায় নিহতের ছেলে সুনন্দ দাস এফআইআর দায়ের করেন। ঘটনার তদন্তে নামে মঙ্গলকোট থানার পুলিশ। তারপর  ১৪ জুলাই পুলিশ সাবুল সেখ ও সামু সেখ কে  গ্রেফতার করে। তৃণমূল নেতা খুনের ঘটনায় প্রথমে বিশেষ তদন্ত কমিটি বা সিট গঠন করে জেলাপুলিশ। শেষে  ১৬ জুলাই খুনের ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়  সিআইডি র হাতে। তৃণমূল নেতা অসীম দাস খুনে এই নিয়ে মোট  তিনজন গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা যায়, বিচারক ধৃতকে ৭ দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.