ডেঙ্গু নিয়ে সতর্ক পদক্ষেপ জেলা প্রশাসনের
দি নিউজ লায়নঃ কোভিডের মাঝেই ডেঙ্গু নিয়ে সতর্ক পদক্ষেপ জেলা প্রশাসনের। শিলিগুড়ির থেকে দূরবর্তী এলাকায় ডেঙ্গুর হদিস মিলতেই সক্রিয় ভূমিকা নিতে সোমবার ভ্যারচুয়াল বৈঠক করেন দার্জিলিং জেলাশাসক এস পুণ্নম বলম। স্বাস্থ্য দপ্তর সহ সমস্ত প্রশাসনিক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে এদিন বৈঠক করেন তিনি। শিলিগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকাগুলিতে ডেঙ্গু ঠেকাতে সক্রিয়তা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
তিনি জানান শিলিগুড়ি পুরনিগম সহ সমস্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত ডেঙ্গু নিয়ে হাউস টু হাউস অর্থাৎ বাড়ি বাড়ি সমীক্ষার কাজে জোড় পরোখ করা হয়। শহর ও শহর সংলগ্ন এলাকায় ভেক্টর নিয়ন্ত্রণে নামার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত দপ্তরকে। শহরের নালা ও নিকাশিতে নিয়মিত কয়েক দফায় জীবানুমুক্তকরনের স্প্রে প্রয়োগের পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক স্প্রেয়ের নির্দেশ দেন জেলাশাসক। পাশাপাশি সমস্ত সরকারি দপ্তরগুলিতে নিয়মিত জীবানুমুক্তকরনের কথা বলা হয়েছে। বন্ধ হলেও স্কুল-কলেজ চত্বর পরিষ্কার ও জীবানুমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়।

Post a Comment